চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে ৪ হাজার লিটার ডিজেল পাচারকালে ৯ চোরাকারবারি গ্রেফতার
চট্টগ্রাম বন্দরে ৪ হাজার লিটার ডিজেল পাচারকালে ৯ চোরাকারবারি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পাচারের সময় চার হাজার লিটার ডিজেলসহ নয় চোরাকারবারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। রোববার (১০ মে) রাতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কোস্টগার্ডের অভিযান

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জাহাজ ‘কান্ডারী-০৬’ থেকে অবৈধভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রায় চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দ ডিজেল হস্তান্তর

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ