গ্যাস না দিলে বিল স্থগিতের নির্দেশ এমপি মনিরুল হকের
গ্যাস না দিলে বিল স্থগিতের নির্দেশ এমপি মনিরুল হকের

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, সঠিকভাবে গ্যাস সরবরাহ করতে না পারলে বিল আদায় স্থগিত রাখতে হবে। বৃহস্পতিবার বিকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা চাপাপুরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গ্যাস সরবরাহ না হলে বিল নয়

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, 'গ্যাস দিতে না পারলে বিল কেন নিবেন? গ্রাহক লাইনে গ্যাস পায় না অথচ নিয়মিত বিল আদায় করছেন। এটা ঠিক নয়। যে হারে চোরাই গ্যাস লাইন দিয়েছেন, এসবের হিসাব চাইলে একটারও চাকরি থাকবে না।' তিনি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে উদ্দেশ করে বলেন, '১৫ দিনের মধ্যে আমাকে জানান। লাইন কাটার দরকার নাই। যাদের গ্যাস দিতে পারছেন না, তাদের বিল স্থগিত করুন।'

অসন্তোষ ও ব্যবস্থা গ্রহণ

এমপি অভিযোগ করেন, অনেক এলাকায় নিয়মিত বিল আদায় করা হলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাস সুবিধা পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। গ্যাস না দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দেন এমপি।

সভায় শুভেচ্ছা বিনিময়

সভার পূর্বে মনিরুল হক চৌধুরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দীন শেখ, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (ই, এস) মো. সোলেমান, মহাব্যবস্থাপক (বিপণন) মুর্তুজা আলম, মহাব্যবস্থাপক (পরি: উন্নয়ন) মাহাবুব আলম সিদ্দিক প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ