ডিসি সম্মেলনে জ্বালানি ও বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ আলোচনা
ডিসি সম্মেলনে জ্বালানি ও বিদ্যুৎ খাতের আলোচনা

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের কার্য-অধিবেশনে জ্বালানি খাত ও বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি ব্যবস্থাপনা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিদ্যুৎ সরবরাহ ও সোলার প্যানেল

বিদ্যুৎ সংক্রান্ত আলোচনায় রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎবিহীন প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি উঠে আসে। একইসঙ্গে জেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি অফিস ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এছাড়া সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। নোয়াখালী জেলার হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন ৫ মেগাওয়াট থেকে ৭ মেগাওয়াটে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ

জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক আলোচনায় জয়পুরহাট ও নাটোর জেলায় জ্বালানি গ্যাস সংযোগ সম্প্রসারণের বিষয়টি উত্থাপিত হয়। পাশাপাশি পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ২০(১) সংশোধনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ফিলিং স্টেশনগুলোতে তেল ওজনে কম দেওয়া ও ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ