রাজধানীতে জ্বালানি তেল সরবরাহের নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন করে আরও ৪৯টি ফিলিং স্টেশনকে ফুয়েল পাস ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে ১৮টি ফিলিং স্টেশনে প্রাইভেট কারে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছিল।
সোমবার (৪ মে) এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজধানীর ৬৮টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হলো।
নতুন তালিকাভুক্ত ৪৯টি স্টেশন
সোমবার নতুন করে যে ৪৯টি স্টেশনকে ফুয়েল পাসের আওতায় আনা হয়েছে, সেগুলো হলো:
- মেসার্স এ. হাই অ্যান্ড কোং, হাটখোলা রোড
- মেসার্স ডেনসো ফিলিং স্টেশন, দারুস সালাম রোড, মিরপুর
- মেসার্স কসমো ফিলিং স্টেশন, উত্তরা সেক্টর-৭
- মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, আব্দুল্লাহপুর
- মেসার্স হক ফিলিং স্টেশন, যাত্রাবাড়ী
- মেসার্স সাদেক ফিলিং স্টেশন, রায়েরবাজার
- মেসার্স জি. এফ. ট্রেডিং (ডিএল ফিলিং স্টেশন), উত্তরা
- এস. আহমেদ ফাউন্ডেশন সিএনজি ফিলিং স্টেশন, জুরাইন
- মেসার্স কিকো ফিলিং স্টেশন, বনশ্রী
- মেসার্স সিকদার ফিলিং স্টেশন, বনশ্রী
- সিএসডি ফিলিং স্টেশন, ঢাকা সেনানিবাস
- চন্দা মাহজাবীন (সিএম) ফিলিং স্টেশন, মহাখালী
- আলহাজ্ব নূর ফিলিং স্টেশন, কেরানীগঞ্জ
- মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, ডেমরা
- জে এম এক্সপ্রেস ফিলিং স্টেশন, রায়েরবাজার
- আল মাহমুদ ফিলিং স্টেশন, মিরপুর
- সান্টু ফিলিং স্টেশন, মাতুয়াইল
- রাজধানী ফিলিং স্টেশন, মাতুয়াইল
- মুক্তি ফিলিং স্টেশন, মাতুয়াইল
- আসমা আলী সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ওয়ার্কসপ, যাত্রাবাড়ী
- রাসেল ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন, ডেমরা
- ইস্ট-ওয়েস্ট ফিলিং স্টেশন-১, তুরাগ
- সাদি ফিলিং স্টেশন, পল্লবী
- শান্ত ফিলিং স্টেশন, মুগদা
- মালিবাগ অটো সার্ভিস, খিলগাঁও
- কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন, কল্যাণপুর
- পূবালী ফিলিং স্টেশন, মতিঝিল
- পথের বন্ধু, নীলক্ষেত
- আইডিয়েল ফিলিং স্টেশন, তেজগাঁও
- এ. এস. ফিলিং স্টেশন, শেরে বাংলানগর
- মক্কা সিএনজি ফিলিং স্টেশন, বাড্ডা
- ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন, তেজগাঁও
- পৌর ফিলিং স্টেশন, সায়েদাবাদ
- এইচ কে ফিলিং স্টেশন, আউটার সার্কুলার রোড
- রাজারবাগ সার্ভিস স্টেশন
- রহমান অ্যান্ড কোং, এলিফ্যান্ট রোড
- সাহিল ফিলিং স্টেশন, শ্যামলী
- মোহনা ফিলিং স্টেশন, গাবতলী
- সিকদার ফিলিং স্টেশন, তেজগাঁও
- মাহতাব মটরস, হাজারীবাগ
- মেঘলা মডেল সার্ভিস সেন্টার, মতিঝিল
- বিনিময় সার্ভিস স্টেশন, মতিঝিল
- পূর্ণিমা ফিলিং স্টেশন, টয়েনবী সার্কুলার রোড
- রমনা পেট্রোল পাম্প, রমনা
- কিউ.জি সামদানী অ্যান্ড কোং, নীলক্ষেত
- মেঘলা মডেল সার্ভিস সেন্টার-১, ধানমন্ডি
- সোবহান ফিলিং স্টেশন, কাফরুল
- রয়েল ফিলিং স্টেশন, মহাখালী
- সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন, বাড্ডা
আরও পড়ুন: রাজধানীর কোন কোন পাম্পে লাগবে ‘ফুয়েল পাস’



