হাওর অঞ্চলের কৃষকদের বিশেষ খাদ্য সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী
হাওর অঞ্চলের কৃষকদের বিশেষ খাদ্য সহায়তা দেবে সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। তিনি শুক্রবার যশোর জেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে র্যালির আগে সমাবেশে এ কথা বলেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষক ও শ্রমিকদের জন্য সরকারের সহায়তার কথা উল্লেখ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার।

শ্রমিকদের প্রতি অঙ্গীকার

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাতবরণ করেছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার। কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মে দিবসের র্যালি উদ্বোধন

বক্তব্য শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ