জ্বালানি সংকটে তেল কোম্পানি নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
জ্বালানি সংকটে তেল কোম্পানি নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তেল ও গ্যাস কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যবস্থা ব্যাহত

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যবস্থা নজিরবিহীনভাবে ব্যাহত হওয়ায় জ্বালানির দাম বাড়ছে, যা জ্বালানি খাতের জন্য একদিকে নতুন সুযোগ। অন্যদিকে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জ্বালানি বাজার সম্পর্কে প্রতিক্রিয়া নিতে প্রেসিডেন্ট প্রায়ই জ্বালানি খাতের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আলোচিত বিষয়

বৈঠকে অভ্যন্তরীণ উৎপাদন, ভেনেজুয়েলায় অগ্রগতি, তেলের ভবিষ্যৎ, প্রাকৃতিক গ্যাস ও শিপিংয়ের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে শেভরনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক ওর্থ উপস্থিত ছিলেন। এ ছাড়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৈঠকে উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেট্রোলের উচ্চমূল্য ও রাজনৈতিক চাপ

যুক্তরাষ্ট্রে পেট্রোলের উচ্চমূল্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানরা রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। কারণ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নির্ধারিত হয়। এএএ-এর তথ্যানুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি পেট্রলের গড় দাম ছিল ৪.১৮ ডলার। যুদ্ধ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ দাম এবং ২০২২ সালের পর সবচেয়ে বেশি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হোয়াইট হাউসের পদক্ষেপ

জ্বালানির দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে হোয়াইট হাউস ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে জোন্স অ্যাক্ট শিথিল করা। এই আইনের আওতায় অভ্যন্তরীণ বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহনের জন্য মার্কিন নির্মিত ও মালিকানাধীন জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা ছিল। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সামনে বিকল্পের সুযোগ সীমিত।

হরমুজ প্রণালি বন্ধের প্রভাব

হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ সামুদ্রিক তেল এই পথ দিয়ে সরবরাহ করা হয়। এই অনিশ্চয়তা কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।

সূত্র: অ্যাক্সিওস