জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো এলএনজি কিনছে সরকার
জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো এলএনজি কিনছে সরকার

হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো মিলবে জিটুজি পদ্ধতিতে; আর তিন কার্গো মিলবে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায়।

আন্তর্জাতিক কোটেশনে এলএনজি আমদানি

আন্তর্জাতিক কোটেশনে আমদানি করা তিন কার্গো এলএনজির জন্য খরচ হবে ২ হাজার ৩৭২ কোটি টাকা; যা গত মাসে কেনা এলএনজি আমদানির খরচার তুলনায় বেশি। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপি সিঙ্গাপুর এক কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিসগ্যাস এন্ড পাওয়ার দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

সরকারি ক্রয় কমিটির অনুমোদন

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি কেনার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস এন্ড পাওয়ার লিমিটেড কোম্পানি থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন মেলে। এর জন্য খরচ ধরা হয় দুই হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী এলএনজি ক্রয়

তার আগে গত ৭ মে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে কেনা তিন কার্গোর জন্য মোট ব্যয় ধরা হয় দুই হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২২ টাকা।

অন্যান্য অনুমোদন

ক্রয় কমিটির বুধবারের সভায় ৪০ হাজার টপ বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার; বিশ্ব ব্যাংক ও এলজিইডি এর অধীন দুই জেলায় ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সামগ্রী কেনারও অনুমোদন মেলে। এছাড়াও ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে ক্রয় কমিটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ