রাজশাহীতে বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রাজশাহীতে বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ নেই

রাজশাহীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে জরুরি উন্নয়ন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন বিদ্যুৎ বন্ধ থাকবে?

সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বৃহস্পতিবার মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হবে?

এ এলাকাগুলো হলো- মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ