প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। যেখানে নতুন কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতির সুযোগ থাকবে না এবং একাধিক ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না।
নারায়ণগঞ্জে মতবিনিময় সভা
রোববার (১০ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-ভাতা, বোনাস ও ছুটি প্রদান বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সরকারের পরিকল্পনা
তিনি আরও বলেন, স্ট্রিমলাইন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ান-স্টপ সলিউশন নিশ্চিত করতে চায় সরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি।
এর আগে প্রধান অতিথি হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যোগ দেন। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



