ব্রাজিল জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিন কারাদণ্ড
ব্রাজিল জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিন কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত অবস্থায় মাদক সেবনের অপরাধে এক সমর্থকসহ দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের রায়

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) এবং একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)। নাজমুল ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশের অভিযান

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় ও এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ইমন ও নাজমুলকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কঠোর অবস্থান

মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ইউএনও এবিএম সারোয়ার রাব্বী ও মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। তারা বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ