এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, আবেদন ৩০ জুন পর্যন্ত
এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ

বেসরকারি ব্যাংক এনসিসি ব্যাংক পিএলসি তাদের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রবেশনকাল শেষে সফল প্রার্থীরা সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ইউজিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমমান সনদ জমা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

৩০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন–ভাতা

প্রবেশনকালীন সময়ে (১ বছর) ৬০,০০০ টাকা সমন্বিত বেতন পাবেন। প্রবেশন শেষে বেতন হবে ৭০,০০০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ