মেঘনা গ্রুপের রিটেইল ব্যবসায় যাত্রা, ৯ মেট্রো স্টেশনে ফ্রেশ সুপার মার্ট
মেঘনা গ্রুপের রিটেইল ব্যবসায় যাত্রা, ৯ মেট্রো স্টেশনে ফ্রেশ সুপার মার্ট

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) রাজধানীতে রিটেইল ব্যবসায়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি একযোগে মেট্রোরেলের ৯টি স্টেশনে এবং গুলশান ১-এ ফ্রেশ সুপার মার্ট চালু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমজিআই এ তথ্য জানিয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান

সম্প্রতি গুলশান ১ নম্বরের ৩৪ নম্বর রোডে (বাড়ি-৪৮) সুপার মার্টের আউটলেট উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল। অনুষ্ঠানে এমজিআইয়ের পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, তাসনিম মোস্তফা, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান এবং ওয়াশিকুর রহমান ও রাশিক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন শাখা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের পাশাপাশি মেট্রোরেলের মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট ও উত্তরা নর্থ ডি গেট স্টেশনে ফ্রেশ সুপার মার্টের নতুন শাখা চালু করা হয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে ঢাকার তেজগাঁও এবং মেঘনাঘাট ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) তিনটি আউটলেট চালু করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধনী বক্তব্য

উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআইয়ের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল বলেন, দেশের নগরজীবন ও কেনাকাটার ধরন দ্রুত বদলাচ্ছে। যাত্রাপথেই গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি জানান, এমজিআই ৫০ বছরের বেশি সময় ধরে দেশের ঘরে ঘরে মানসম্মত পণ্য সরবরাহ করছে। প্রাথমিকভাবে সারা দেশে আরও ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে। নতুন উদ্যোগ কর্মসংস্থানও বাড়াবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ