বিদেশি বিনিয়োগে বিশেষ সুবিধা দেবে সরকার: প্রতিমন্ত্রী
বিদেশি বিনিয়োগে বিশেষ সুবিধা দেবে সরকার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছে এবং যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা ও ভর্তুকি প্রদান করবে। শনিবার (৪ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদীতে মেগাসান তুর্কী এবং মেগাসান বাংলাদেশ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি বিশেষ কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তিনি নরসিংদী থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবং মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সার্বিক সাফল্য কামনা করেন ও সহযোগিতার আশ্বাস দেন।

ঈশ্বরদী বিমানবন্দর চালুর গুরুত্ব

বিশেষ অতিথি প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে এবং গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর চালু হওয়া দরকার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেডিকেল ইকুইপমেন্টে স্বনির্ভরতা

প্রতিমন্ত্রী আরও বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ সারাদেশের জন্য নতুন দিগন্ত তৈরি করবে। মেডিকেল ইকুইপমেন্ট আমদানি নির্ভরতা কমবে এবং সাশ্রয়ী মূল্যে হাসপাতালগুলো ইকুইপমেন্ট ক্রয় করতে পারবে। ভবিষ্যতে তার নির্বাচনী এলাকা লালপুরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার ও একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের কথাও জানান তিনি। পরে প্রতিমন্ত্রী মেগাসান বাংলাদেশের প্লান্ট পরিদর্শন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে অন্যান্য অতিথি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব।

সভাপতিত্ব ও পরিচালনা

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী নাজমুল হাসান। মেগাসান বাংলাদেশের পরিচিতি তুলে ধরেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. ওয়াহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেগাসান বাংলাদেশের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।

ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রেক্ষাপট

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইদিন মেগাসান তুর্কীর চেয়ারম্যান আরিফ সিলেকতিন প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।