ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৩
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৩

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের টিকরপুরে নছিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাজল কুমার রায় নামে ওই ব্যাংক কর্মকর্তা নিহত হন। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টিকরপুরে এন মল্লিক ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহতের নাম কাজল কুমার রায়। তার বহন করা ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ভিজিটিং কার্ড ও চালক হিসেবে সনদ দেখে পরিচয় জানা গেছে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুশীল কুমার রায়ের ছেলে। স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থল এবি ব্যাংকের নবাবগঞ্জের গালিমপুর শাখায় আসছিলেন কাজল কুমার রায়। টিকরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান কাজল। কাজলের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নছিমনের চালক ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বক্তব্য

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অটোরিকশার চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে সেটি নছিমনের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টিকরপুর বাসস্ট্যান্ডে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় আহত অন্য যাত্রীরা বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য চলে যান। নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে এবি ব্যাংকের গালিমপুর শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ