সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনটি প্রস্তাবনা
মন্ত্রী বলেন, “তিনটি প্রস্তাবনা আছে। এক নম্বর প্রস্তাবনা, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে করা হতে পারে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।”
দুর্ঘটনা কমবে
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বর্তমান পদ্মা সেতুর ওপর চাপ কমাতে এবং যানজট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং অর্থায়নের বিষয়ে বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে।



