সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১১ ও ১৫ গ্রেডের ৫টি ক্যাটাগরির পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসমূহের বিবরণ
১. জুনিয়র হিসাব সহকারী
- পদসংখ্যা: ১০টি
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
- গ্রেড: ১১
২. জুনিয়র ব্যক্তিগত সচিব
- পদসংখ্যা: ৪টি
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
- গ্রেড: ১১
৩. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
- পদসংখ্যা: ১৪টি
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
- গ্রেড: ১১
৪. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক (গ্রেড ১১)
- পদসংখ্যা: ২টি
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
- গ্রেড: ১১
৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক (গ্রেড ১৫)
- পদসংখ্যা: ১১টি
- বেতন স্কেল: ১৪,৫০০ টাকা
- গ্রেড: ১৫
আবেদনের শর্ত
প্রার্থীদের বয়স ৮ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২৬। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন। বিজ্ঞপ্তির পিডিএফ লিংক: https://powergrid.teletalk.com.bd/powergrid2026/docs/20260608.pdf



