রামপুরায় টেক্সাস ড্রেসেস গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ
রামপুরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ সড়ক

রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টসের’ শ্রমিকরা। চাকরিচ্যুতির প্রতিবাদে সোমবার (৮ জুন) দুপুরে এই বিক্ষোভে নামেন তারা। এতে রামপুরা রুটে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল কায়সার বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তার উভয়পাশে যানচলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বিক্ষোভের কারণে এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করতে আলোচনার চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার ও তাদের চাকরি পুনর্বহাল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ