আকিজ ভেঞ্চার গ্রুপের ঈদ ফেস্টে উন্মোচিত দুটি অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি
আকিজ ভেঞ্চারের ঈদ ফেস্টে উন্মোচিত দুটি ইলেকট্রিক গাড়ি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (এরিয়াল) দুটি অত্যাধুনিক ইলেকট্রিক ভেহিকেল (ইভি) উন্মোচন করেছে। উন্মোচিত ইভি দুটি হলো বিএডব্লিউ এম৮ এবং বিএডব্লিউ ই৭ প্রো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর ইভি দুটি বাংলাদেশের পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

ঈদ ফেস্টের উদ্বোধন

আকিজ পরিবারের অভিভাবক এবং আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিনের শ্রদ্ধেয়া মাতা মনোয়ারা বেগম আনুষ্ঠানিকভাবে “আকিজ ভেঞ্চার ঈদ ফেস্ট ২০২৬” এর উদ্বোধন করেন। এই ঐতিহাসিক মুহূর্তে তাঁর গৌরবময় উপস্থিতি বাংলাদেশের উজ্জ্বল ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আকিজ গ্রুপের অবিচল পথচলারই প্রতীক।

চেয়ারম্যানের বক্তব্য

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘বিএডব্লিউ এম৮ এবং বিএডব্লিউ ই৭ প্রো কেবল দুটি গাড়িই নয়, বরং এটি বাংলাদেশের অটোমোবাইল খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুটি গাড়িই পরিবেশবান্ধব, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তৈরি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবেশবান্ধব সমাধান

বর্তমানে জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থার রূপান্তরের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে বাংলাদেশ অবস্থান করছে। যানজট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং শহরাঞ্চলের বায়ুদূষণের কারণে পরিবেশবান্ধব বিকল্প পরিবহনের প্রয়োজনীয়তা বাড়ছে। এই প্রেক্ষাপটে নতুন এই যানগুলো এসব সমস্যার কার্যকর ও সাশ্রয়ী সমাধান হিসেবে কাজ করবে বলে জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইকোসিস্টেম গড়ে তোলা

শুধু ব্যক্তিগত ব্যবহারের গাড়িই নয়, আকিজ ভেঞ্চার গ্রুপ পরিবেশবান্ধব প্রযুক্তির একটি সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে তুলছে। যার মধ্যে রয়েছে ইলেকট্রিক বাণিজ্যিক ট্রাক, পণ্যবাহী থ্রি-হুইলার, টু-হুইলার ইভি, স্মার্ট চার্জিং স্টেশন এবং ব্যাটারি সোয়াপিং (ব্যাটারি পরিবর্তন) অবকাঠামো। এর ফলে আকিজ ভেঞ্চার গ্রুপ এই খাতের একটি ওয়ান-স্টপ বা সমন্বিত সমাধানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

দীর্ঘমেয়াদি সুবিধা

এই সমন্বিত উদ্যোগটি আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরতা কমাবে, শহরাঞ্চলের কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং সাধারণ পরিবার ও ব্যবসায়ী, উভয়েরই দীর্ঘমেয়াদি পরিবহন খরচ কমিয়ে আনবে। ইলেকট্রিক যান এবং নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আকিজ ভেঞ্চার গ্রুপ বাংলাদেশের টেকসই যোগাযোগ ব্যবস্থা ও দীর্ঘমেয়াদি জ্বালানি স্বনির্ভরতা অর্জনকে ত্বরান্বিত করতে বদ্ধপরিকর। গ্রুপটি এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখে যা হবে পরিচ্ছন্ন, সাশ্রয়ী এবং গর্বের সাথে বাংলাদেশে তৈরি, সড়ক থেকে শুরু করে বাড়ির ছাদ পর্যন্ত।

ঈদ ফেস্ট ২০২৬

অন্যদিকে, আকিজ ভেঞ্চার ঈদ ফেস্ট ২০২৬ এ এই দুটি যান প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীরা সেখানে সরাসরি বিএডব্লিউ এম৮ এবং বিএডব্লিউ ই৭ প্রো দেখার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই তিনদিনব্যাপী ঈদ ফেস্ট চলবে আগামী ৬ জুন পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।