মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশের অন্যতম শীর্ষ ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ তাদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার (১ জুন) রাজধানীর গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপস্থিত কর্মকর্তারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (শো-রুম) মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) আলমগীর আজাদ পলক ও মো. আল মামুন, কর্পোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিল ও মোনাজাত

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালকের বক্তব্য

শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। দেশের মানুষের ব্র্যান্ডের প্রতি ভালোবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের ইলেকট্রনিক্স শিল্পে নির্ভরতার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। এখন সেই সফলতা বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে অবস্থান শক্তিশালী করার পর আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানবসম্পদ বিভাগের উপ-পরিচালকের বক্তব্য

মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, সুদীর্ঘ ২৪ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৫ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

২০০২ সালে যাত্রা শুরু করা মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।