পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল
পদ্মা ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

দীর্ঘ প্রতীক্ষার পর রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৩ মে) রাতে শহরের আজাদী ময়দানের জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে রেলগেট এলাকার শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি নেতাকর্মীরা।

আনন্দ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা

এ সময় আনন্দ মিছিলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্যসচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্যসচিব গোলাম মহিউদ্দিন গীটার, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ জেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা

এ সময় বক্তারা বলেন, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। স্থানীয়রা আশা করছেন, এই প্রকল্প অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ