ইউনাইটেড ফাইন্যান্সে ‘হেড অব এসএএম’ পদে নিয়োগ
শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে ‘হেড অব স্পেশাল অ্যাসিট ম্যানেজমেন্ট (এসএএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই বিবিএ/বিবিএস/এলএলবি অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানটি চাকরির ধরন ফুল টাইম উল্লেখ করেছে এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন ও কর্মস্থল
নির্ধারিত পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে। কর্মস্থল হবে ঢাকা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পদসংখ্যা নির্ধারিত না করে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহীরা বিডিজবস ডটকম-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬। সূত্র: বিডিজবস ডটকম।



