স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে যোগ দেন।

দীর্ঘ ২৬ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতার অধিকারী রিয়াদ মাহমুদ চৌধুরী করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস এবং ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিস বিষয়ে সনদ অর্জন করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ