স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াদ মাহমুদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন।
ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিয়াদ মাহমুদ চৌধুরী করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম ও এমকম এবং একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত।
করপোরেট সংবাদ ও ব্যাংক খাতের আরও খবর জানতে প্রথম আলোর গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



