বন্ধ কারখানা পুনরায় চালুতে কম সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
বন্ধ কারখানা পুনরায় চালুতে কম সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করতে কম সুদে ঋণ সহায়তা দেওয়ার জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, তহবিলটি সরকারের অর্থায়নে নাকি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত হবে— তা নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সরকারের কর্মসংস্থান লক্ষ্যের সঙ্গে সমন্বয়

নতুন এ উদ্যোগকে সরকারের কর্মসংস্থান লক্ষ্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে এ পরিকল্পনা এগোচ্ছে বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অগ্রাধিকার পাবে জুলাই আন্দোলনের সময় বন্ধ কারখানা

পরিকল্পনার আওতায় মূলত জুলাই আন্দোলনের সময় বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় শিল্প-কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে জালিয়াতি, অর্থপাচার বা বড় ধরনের আর্থিক অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলো এই সুবিধার বাইরে থাকবে।

প্রস্তাবিত সহায়তা প্যাকেজ

প্রস্তাবিত সহায়তা প্যাকেজে রয়েছে—ঋণ নিয়মিত করতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করা, কম সুদে নতুন তহবিল সুবিধা, আমদানি-রফতানিতে ব্যাংকিং সুবিধা এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগ। কারখানা বন্ধ হওয়ার আগের গ্রাহকের আচরণ বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো এসব সুবিধা প্রদান করতে পারবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের অর্থায়নে গড়ে ওঠা বন্ধ কারখানার তালিকা সংগ্রহ শুরু করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, সংগৃহীত তথ্যের ভিত্তিতে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

আইএমএফের আপত্তি

তবে প্রস্তাবিত নতুন পুনঃঅর্থায়ন তহবিল নিয়ে আপত্তি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, নতুন তহবিল গঠন না করে বিদ্যমান তহবিল ধীরে ধীরে সংকুচিত করা উচিত। তাদের আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের নতুন অর্থায়ন বাজারে অতিরিক্ত তারল্য সৃষ্টি করে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক বিকল্প উপায়ে বন্ধ কারখানা সচলের সম্ভাবনা নিয়েও কাজ করছে বলে জানা গেছে।