বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি সম্প্রতি অপারেশন্স ডিপার্টমেন্টে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)’ পদে জনবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
- পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
- বিভাগ: অপারেশন্স
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি।
- ফলাফল: সিজিপিএ-৪-এর মধ্যে নূন্যতম ৩ থাকতে হবে।
- অভিজ্ঞতা: ১-২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে যোগ্য ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
- অন্যান্য দক্ষতা: চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ধৈর্যশীলভাবে কাস্টমার সার্ভিসে কাজ করার মানসিকতা।
বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকালে এ পদে মাসিক বেতন ৩৬,০০০ টাকা। ৬ মাস এ বেতনে চাকরির পরে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রফিট বোনাস, ইনস্যুরেন্স ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।



