দেশের বাজারে সোনার দাম কমল, ২২ ক্যারেটের ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
দেশের বাজারে সোনার দাম কমল, ২২ ক্যারেটের ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে আজ সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করেছে। আজ সোমবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

২২ ক্যারেটের সোনার দাম কত কমেছে

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এর আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৬৮২ টাকা কমে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা হয়েছে।

নতুন দাম কবে থেকে কার্যকর

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুপার অলংকারে ভ্যাটের সিদ্ধান্ত

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ