মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১
মনপুরায় পাচারকালে সিমেন্ট-সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ মো. জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ট্রলারের মালিকসহ অন্যান্য পাচারকারীরা পালিয়ে যায়।

অভিযানের বিবরণ

গত শুক্রবার (৩ জুলাই) রাতে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ পাচারকারীকে আটক করে। আটক মো. জুয়েল (২২) উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে। অপর পাচারকারী ট্রলারের মালিক ও পলাতক সদস্য হলেন ইদ্রিস মাঝি ও রিয়াজ। তাদের বাড়ি একই ইউনিয়নে।

উদ্ধারকৃত পণ্য

পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মিয়ানমারে পাচার করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ মো. জুয়েলকে আটক করে। পরে জব্দকৃত ট্রলার হাজিরহাট ঘাটে নিয়ে এসে ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪শ লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাল উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে ওই ট্রলার থেকে পণ্য খালাস চলছে বলে জানায় পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও পরবর্তী পদক্ষেপ

রোববার বেলা ১১টায় জব্দ ট্রলারের মালিক ও আটককৃত পাচারকারী সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় মাছ ধরার ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। পলাতক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ