ফিজিতে ১০৫ পদের চাকরি, আবেদনের শেষ তারিখ ১০ মে ২০২৬
ফিজিতে ১০৫ পদের চাকরি, শেষ তারিখ ১০ মে ২০২৬

সরকারিভাবে ফিজিতে চাকরির সুযোগ এসেছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। মোট ৩৮টি ক্যাটাগরিতে ১০৫টি পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ১০ মে ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ

নিচে বিভিন্ন পদের নাম, সংখ্যা ও বেতন উল্লেখ করা হলো:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ভারী যানবাহনচালক: ১০ পদ, সাপ্তাহিক বেতন ২৫০-৩৫০ ফিজি ডলার (১৩,৭৫০–১৯,২৫০ টাকা)
  • এক্সক্যাভেটর চালক: ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার (৩৫৭.৫-৪১২.৫ টাকা)
  • গ্রেডার মেশিনচালক: ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ফর্কলিফট চালক: ০৫ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • স্প্রে পেইন্টার (ভারী যানবাহন): ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • স্প্রে পেইন্টার (হালকা যানবাহন): ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • প্যানেল বিটার (ভারী যানবাহন): ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • প্যানেল বিটার (হালকা যানবাহন): ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • বাস বডি নির্মাতা ও ফিনিশার: ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • অটোমোবাইল ইলেকট্রিশিয়ান (ভারী যানবাহন): ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • অটোমোবাইল ইলেকট্রিশিয়ান (হালকা যানবাহন): ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ডিজেল মেকানিক (বাস/ট্রাক/ভারী যানবাহন): ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • অটোমোবাইল মেকানিক (হালকা যানবাহন): ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ফিনিশিং জয়নার: ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • কার্পেন্টার: ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ফার্নিচার অ্যাসেম্বলার: ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ফার্নিচার পলিশার: ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ফার্নিচার ফেব্রিকেটর (আপহোলস্টার): ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ওয়েল্ডার (আর্ক, মিগ ও টিগ): ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ইলেকট্রিশিয়ান: ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • লেদ মেশিন অপারেটর: ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • অ্যালুমিনিয়াম পাউডার কোটিং টেকনিশিয়ান: ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • গ্লাস কাটিং টেকনিশিয়ান: ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর: ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ইনভেন্টরি ম্যানেজার: ০১ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • জেনারেটর সার্ভিস টেকনিশিয়ান: ০২ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • প্লাম্বার: ০৩ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • টিম্বার ট্যালিম্যান: ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • বেভারেজ ফ্যাক্টরি মেশিন অপারেটর: ০৪ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার: ০১ পদ, বার্ষিক বেতন ৩০,০০০-৩৫,০০০ ফিজি ডলার (১,৬৫০,০০০–১,৯২৫,০০০ টাকা)
  • ব্রিজ বিশেষজ্ঞ: ০১ পদ, ঘণ্টাপ্রতি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
  • জিওটেকনিক্যাল বিশেষজ্ঞ: ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে
  • ট্রান্সপোর্ট প্ল্যানিং বিশেষজ্ঞ: ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে
  • পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ: ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে
  • ট্রাফিক ও সেফটি বিশেষজ্ঞ: ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে
  • কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ: ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে
  • জেন্ডার বিশেষজ্ঞ: ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে
  • ম্যানেজার (প্রকিউরমেন্ট): ০১ পদ, বেতন আলোচনা সাপেক্ষে

বয়সসীমা

প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাজের ধরন

নিয়োগ চুক্তিভিত্তিক হবে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য, যা নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জন্য বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৪৪,৮৫০ টাকা পে-অর্ডার করতে হবে। এছাড়া বিমানভাড়া ২,২০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা, এজেন্ট ফি ২০,০০০ টাকা, জব প্লেসমেন্ট ফি ১৫,০০০ টাকা, ওয়ার্ক পারমিট লিগালাইজ ফি ১৫,০০০ টাকা এবং ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন ফি ১০,০০০ টাকা দিতে হবে। চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ১০ মে ২০২৬।