বিশ্বের শীর্ষ ১০ আমদানিকারক দেশ: যুক্তরাষ্ট্র শীর্ষে
বিশ্বের শীর্ষ ১০ আমদানিকারক দেশ: যুক্তরাষ্ট্র শীর্ষে

বিশ্ব অর্থনীতিতে সব সময় এক অদৃশ্য স্রোত বয়ে যায়—পণ্য চলাচলের স্রোত। অর্থাৎ এক দেশের উৎপাদিত পণ্য আরেক দেশে যায়। অর্থনীতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য আমদানি-রপ্তানি হয়। কেননা, সব দেশ সব পণ্য উৎপাদন করতে পারে না।

যুক্তরাষ্ট্র: বৈশ্বিক বাজারের মূল ক্রেতা

এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাজারের মূল ক্রেতা, অর্থাৎ সবচেয়ে বড় আমদানিকারক। এক বছরে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন বা ৩ লাখ ৫০ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে তারা। এ ক্ষেত্রে তারা অদ্বিতীয়—দ্বিতীয় অবস্থানে থাকা চীনের তুলনায় প্রায় এক ট্রিলিয়ন ডলার বেশি। বৈশ্বিক মোট আমদানির ১৩ শতাংশের বেশি করছে তারা। জ্বালানি থেকে শুরু করে কাঁচামাল, প্রস্তুত পণ্য—সবকিছুর জন্যই বিশ্ব সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ভোগ ও উৎপাদন কাঠামো।

আমদানিনির্ভরতার কারণ ও প্রভাব

অর্থনৈতিক কাঠামোর কারণেই মূলত যুক্তরাষ্ট্রের এই আমদানিনির্ভরতা। ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলারের বেশি বাণিজ্যঘাটতি তাদের, সেটাও বিশ্বে নজিরবিহীন। তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তির শেষ নেই। তবে এই ঘাটতি আবার অন্যদিক থেকে যুক্তরাষ্ট্রের শক্তি। সেটা হলো ডলার শক্তিশালী হওয়ার কারণে আমদানি তুলনামূলক সস্তা। ফলে বিশ্ববাজারে দেশটি সবচেয়ে বড় ক্রেতা হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শীর্ষ ১০ আমদানিকারক দেশের তালিকা

দেখা যাক, বিশ্বের শীর্ষ আমদানিকারক ১০টি দেশ কোনগুলো। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট। তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ভারত। এই দেশগুলো মিলিয়ে বিশ্বের মোট আমদানির একটি বড় অংশ সম্পন্ন হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ