বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগে দেড় শতাংশ কমিশন: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে বিনিয়োগ নিয়ে আসা যে কোনো ব্যক্তি দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য

বুধবার (১০ জুন) সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এনেছে তাদের একটি জিজ্ঞাসা ছিল যে তারা যদি লাভের অংশ নিতে না পারে তাহলে কেন এখানে ইনভেস্ট করবে? এই সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে কয়েকদিন আগে একটি সভা করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদেশ থেকে কোনো বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বিনিয়োগ দেশে নিয়ে আসতে পারলে সেটা থেকে দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যাশা ও পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ইনসেনটিভ দেওয়া হবে এবং এর ফলে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা বিনিয়োগ করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এমন অনেক যোগ্য ও মেধাবী বাংলাদেশি বিদেশে আছেন, যারা নিশ্চয়ই বিদেশি বিনিয়োগকারী আনতে সক্ষম হবেন। এর মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ