আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার: সংসদে তথ্য
আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার

আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এই কথা জানান তিনি।

প্রশ্ন ও উত্তরের বিবরণ

রুমিন ফারহানা বলেন, “দীর্ঘ এক ঘণ্টা হাত উচিয়ে ছিলাম এর পরে সংসদে কথা বলার সুযোগ পেয়েছি— এই জন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাঁচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোন পদক্ষেপ নেবেন কিনা এটা জানতে চাই।”

এর পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমদানি-রফতানির আড়ালে অনেক কিছু আছে। নানা পণ্য বিদেশে রফতানি হচ্ছে। অর্থ পাঁচার হচ্ছে এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ প্রমাণ তত কঠিন। ১৩০ বিলিয়ন ডলার বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রফতানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি রফতানির আড়ালে পাঁচারের প্রমাণ পেলে যথাযত ব্যবস্থা নেবো।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিস্থিতি ও পদক্ষেপ

বাণিজ্যমন্ত্রী আরও জানান, এই বিষয়ে একটি গবেষণা চলছে এবং প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমদানি-রফতানির আড়ালে অর্থ পাচার একটি জটিল সমস্যা। এটি প্রমাণ করা কঠিন হলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ