পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১ ব্যবসায়ী ও ২৩ গরু
পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১ ও ২৩ গরু

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১ ব্যবসায়ী ও ২৩ গরু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে একটি গরুবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন এবং ২৩টি কোরবানির গরু হারিয়ে গেছে।

নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ দুপুর আড়াইটার দিকে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলারডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন এবং পাঁচটি গরু বেঁচে যায়। তবে একজন পাইকার এবং ২৩টি গরু এখনো নিখোঁজ রয়েছে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইরিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যবসায়ী আইয়ুব আলীকে উদ্ধারে অভিযান চলছে। ডুবে যাওয়া ট্রলারটিরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ