ঈদুল আজহার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
ঈদুল আজহার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

অনলাইনে শতভাগ টিকিট

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট আজ বিক্রি হচ্ছে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের কর্মপরিকল্পনা

রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। একইসঙ্গে আগামী ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসঙ্গত, এ সময়ে কেনা টিকিট রেলওয়েকে ফেরত দিতে পারবেন না যাত্রীরা। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এছাড়াও একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ