শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ, আটক ১
শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টায় শহরের চাপাতলীর জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়।

গোপন সংবাদে অভিযান

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় শহরের চাপাতলীর জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব চালের সিলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়।

চালের পরিমাণ ও মূল্য

অভিযানে দেখা যায়, অন্যত্র পাচারের উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫শ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তায় মোট ৩৩ টন ১০০ কেজি চাল মজুত রাখা ছিল; যার মোট মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯শ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটক ও ভ্রাম্যমাণ আদালত

পরবর্তীতে চালগুলো জব্দ এবং গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। বোরহানউদ্দিন শহরের কসবা কাছারিপাড়া মহল্লার মৃত বাবুল মিয়ার ছেলে। পরে সদর থানা পুলিশ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

ভ্রাম্যমাণ আদালত আটককৃত গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় সদর থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আইনি ব্যবস্থা

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩ এর ৫ এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানা ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

থানার ওসির বক্তব্য

এ বিষয়ে সদর থানার ওসি সোহেল রানা বলেন, জব্দকৃত চালসহ গোডাউন সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।