নবম পে-স্কেলে নিম্ন গ্রেডের বেতন দ্বিগুণের প্রস্তাব
নবম জাতীয় পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে দুটি বিকল্প প্রস্তাব আলোচনায় রয়েছে। একটি প্রস্তাবে অধিকাংশ গ্রেডের বেতন ৫০% বাড়ানোর কথা বলা হলেও অন্যটিতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


