নির্বাচনী ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ছুটির পর শনিবার সকাল ৯টা থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিন দিন বন্ধ থাকার পর ভারত থেকে ২০টি ও বাংলাদেশ থেকে ৫টি ট্রাক পণ্য আদান-প্রদান হয়েছে।


