হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা ৬
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মৃত ৬

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়ে আরও দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রীদের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। গত ১৭ এপ্রিল রাত থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী।

সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী পরিবহন

হজ বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন। এ সময় মোট ৯২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান সংস্থাগুলোর পরিবহন সংখ্যা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১৬ হাজার ৫৮৭ জন হজযাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১২ হাজার ৮৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই স্বাভাবিক কারণে মারা গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ