বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ই-এর দুই ম্যাচ আজ শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হচ্ছে। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে জার্মানি, অন্যদিকে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও।
জার্মানি একাদশে দুটি পরিবর্তন
ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসমান। তবে ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন উনদাভ।
চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে ঢুকেছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। শ্লটারবেক চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।
জার্মানি একাদশ
ম্যানুয়েল নয়্যার (গোলকিপার), ডেভিড রাউম, জোনাথন টাহ, আন্টোনিও রুডিগার, ইয়োশুয়া কিমিখ, আলেক্সান্ডার পাবলোভিচ, ফেলিক্স এনমেচা, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিরয় সানে ও কাই হাভার্টজ।
আজকের খেলাসূচি
গ্রুপ ই-এর দুই ম্যাচ ছাড়াও গ্রুপ এফ-এর দুটি ম্যাচ আজ ভোর ৫টায় অনুষ্ঠিত হবে। জাপান-সুইডেন ম্যাচটি হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে, আর তিউনিসিয়া-নেদারল্যান্ডস ম্যাচ হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।



