বিশ্বকাপ ফুটবল ২০২৬: দেড় ঘণ্টার লড়াই, চার বছরের স্বপ্ন ও বাস্তবতা
বিশ্বকাপ ২০২৬: দেড় ঘণ্টার লড়াই, চার বছরের স্বপ্ন

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ শেষ হতে সময় লাগে মাত্র ৯০ মিনিট। অতিরিক্ত সময় ও পেনাল্টি শুটআউট ধরলেও বড়জোর দুই ঘণ্টা। এই দুই ঘণ্টার জন্যই একটি দেশ অপেক্ষা করে চার বছর। একজন ফুটবলার নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো উৎসর্গ করেন। একজন কোচ অসংখ্য রাত নির্ঘুম কাটান। কোটি কোটি সমর্থক বুকভরা স্বপ্ন নিয়ে দিন গোনেন। তারপর এক বিকেল, এক সন্ধ্যা কিংবা এক রাত সবকিছুর বিচার হয়ে যায় সবুজ ঘাসের ওপর।

বিশ্বকাপের নির্মম আদালত

এটাই বিশ্বকাপ। এখানে সময়ের সবচেয়ে নির্মম আদালত বসে। চার বছর আগে যারা বিশ্বকাপ শেষ করে বাড়ি ফিরেছিল, তাদের অনেকেই প্রতিজ্ঞা করেছিলেন পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরবেন। কেউ চোট কাটিয়ে ফিরেছেন, কেউ ফর্ম হারিয়ে ফিরে আসতে পারেননি, কেউ বয়সের কাছে হার মেনেছেন। আবার নতুন অনেক মুখ এসেছে, যারা চার বছর আগে গ্যালারিতে বসে কিংবা টেলিভিশনের সামনে বসে বিশ্বকাপ দেখেছিল।

কাউকে অতীতের জন্য পুরস্কার দেয় না। এখানে নাম নয়, খ্যাতি নয়, ইতিহাস নয় শুধু ওই দিনের পারফরম্যান্সই সবকিছু নির্ধারণ করে। এই বিশ্বকাপে তার প্রমাণ মিলেছে বারবার। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আসা ব্রাজিল বিদায় নিয়েছে নরওয়ের কাছে হেরে। ফুটবল বিশ্ব বিশ্বাসই করতে পারেনি হালান্ডদের সাহস আর ক্ষুধার কাছে হার মানল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একটি ম্যাচ, একটি রাত আর তাতেই শেষ হয়ে গেল কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকের চার বছরের অপেক্ষা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরক্কোর অপ্রতিরোধ্য যাত্রা

মরক্কো আবারও দেখিয়েছে, তাদের সাফল্য কোনো দুর্ঘটনা নয়। কানাডাকে উড়িয়ে দিয়ে, পরে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে তারা প্রমাণ করেছে, আফ্রিকার ফুটবলের বাস্তব শক্তি। পরাজয়ের পরও মরক্কোর ফুটবলারদের চোখে ছিল না আত্মসমর্পণ, ছিল ভবিষ্যতের প্রতিশ্রুতি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পেন ও বেলজিয়ামের বিপরীতমুখী গল্প

স্পেন বিশ্বকাপে নতুন ফুটবল দর্শনের প্রতীক। তরুণদের নির্ভীকতা, দ্রুত পাসিং আর আক্রমণাত্মক মানসিকতা তাদের ভবিষ্যতের অন্যতম দাবিদারে পরিণত করেছে। অন্যদিকে বেলজিয়ামের জন্য একটি সোনালি প্রজন্মের শেষ অধ্যায়। বহু বছর ধরে প্রতিভার প্রাচুর্য থাকলেও বিশ্বকাপের ট্রফি অধরা। প্রতিটি ম্যাচ তাদের কাছে পুরো একটি প্রজন্মের উত্তরাধিকার রক্ষার লড়াই।

ইংল্যান্ডের মানসিক যুদ্ধ

ইংল্যান্ডের গল্পও ভিন্ন নয়। প্রতিবারই তারা আসে স্বপ্ন নিয়ে, তাদের ঘিরে থাকে বিশাল প্রত্যাশা। কিন্তু নকআউট পর্বে প্রতিটি মিনিট তাদের কাছে মানসিক যুদ্ধ। এবারও সেই পরীক্ষায় তারা নিজেদের প্রমাণ করার অপেক্ষায়।

আর্জেন্টিনার চাপ ও সুইজারল্যান্ডের শৃঙ্খলা

আর্জেন্টিনা জানে বিশ্বকাপের চাপ কী। তারা জানে একটি দেশের কোটি মানুষের স্বপ্ন কাঁধে নিয়ে মাঠে নামার অনুভূতি। প্রতিটি জয় তাদের আরও কাছে নিয়ে যায় ইতিহাসের, আর প্রতিটি ভুল পুরো জাতিকে ডুবিয়ে দিতে পারে হতাশায়। সুইজারল্যান্ড হয়ত আলোচনার কেন্দ্রে থাকে না। শৃঙ্খলা, সংগঠিত ফুটবল এবং ধৈর্য তিন অস্ত্র নিয়েই তারা বড় বড় দলকে বিপদে ফেলেছে।

বিশ্বকাপের ইতিহাসের নিষ্ঠুরতা

বিশ্বকাপের ইতিহাস এমনই নির্মম। ১৯৫০ সালে মারাকানার এক লক্ষাধিক দর্শকের সামনে উরুগুয়ে ভেঙে দিয়েছিল ব্রাজিলের স্বপ্ন। সেই হার আজও ‘মারাকানাজো’ নামে ইতিহাসে লেখা আছে। ১৯৮২ সালে সৌন্দর্যের প্রতীক ব্রাজিল ট্রফি ছুঁতে পারেনি। ১৯৯৪ সালে রবার্তো বাজ্জোর একটি পেনাল্টি মিস ইতালির স্বপ্ন ভেঙে দিয়েছিল। ২০০৬ সালে জিনেদিন জিদানের একটি হেডবাট তার বিদায়ের গল্পকে অন্য রূপ দিয়েছিল। ২০১৪ সালে নিজেদের মাঠে ব্রাজিলের ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো শুকায়নি। ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। ২০২২ সালে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হার কিংবা মরক্কোর সেমিফাইনালে ওঠায় প্রমাণ হয়েছিল বিশ্বকাপে অসম্ভব বলে কিছু নেই।

প্রত্যেক বিশ্বকাপের নিজস্ব কান্না

প্রতিটি বিশ্বকাপেরই একটি কান্না থাকে। একটি অপূর্ণ গল্প থাকে। একজন নায়ক শেষ মুহূর্তে খলনায়কে পরিণত হন। আবার একজন অচেনা ফুটবলার এক রাতেই হয়ে যান জাতীয় বীর। একটি গোল ইতিহাস বদলে দিতে পারে। একটি পেনাল্টি একজন খেলোয়াড়কে সারাজীবনের অনুশোচনা উপহার দিতে পারে। আবার একজন গোলকিপারের বাড়িয়ে দেওয়া একটি হাত কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

দ্বিতীয় সুযোগের অভাব

বিশ্বকাপের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। ইউরো, কোপা আমেরিকা কিংবা অন্য টুর্নামেন্ট দুই-এক বছর পরই ফিরে আসে। কিন্তু বিশ্বকাপ? অপেক্ষা করতে হয় চার বছর। অনেক ফুটবলারের কাছে সেই অপেক্ষা আর কখনো শেষ হয় না। বয়স, চোট, ফর্ম তাদের আর ফিরে আসার সুযোগ দেয় না। অনেকেই একটি ম্যাচ শেষে শুধু প্রতিপক্ষের কাছে হারেন না, হারেন নিজের শেষ বিশ্বকাপটিও।

সমর্থক ও ফুটবলারের আবেগ

একজন সমর্থক জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে গ্যালারিতে দাঁড়ান, সঙ্গে নিয়ে আসেন নিজের শৈশব, নিজের আবেগ, নিজের দেশের স্বপ্ন। ফুটবলার জাতীয় সংগীতের সময় চোখ বন্ধ করেন, শুধু নিজের জন্য নয় খেলেন কোটি মানুষের আশা নিয়ে। শেষ বাঁশি বাজে। কেউ আনন্দে মাটিতে লুটিয়ে পড়ে, কেউ হাঁটু গেড়ে কান্না করে। বিজয়ীদের হাতে ওঠে ট্রফি, পরাজিতরা নীরবে ফিরে যায় ড্রেসিংরুমে। সেই নীরবতার ভেতরেও জন্ম নেয় নতুন একটি প্রতিজ্ঞা আবার ফিরব, আবার লড়ব।

বিশ্বকাপের মহাকাব্য

বিশ্বকাপ শুধু ৯০ মিনিটের ফুটবল নয়। চার বছরের ঘাম, ত্যাগ, বিশ্বাস, অশ্রু আর অপেক্ষার মহাকাব্য। এখানে কেউ চ্যাম্পিয়ন হয়, কেউ অসমাপ্ত গল্প হয়ে থাকে। শেষ পর্যন্ত সবাই ইতিহাসের অংশ হয়ে যায়। ম্যাচ শেষ হয় ৯০ মিনিটে, তার আনন্দ, বেদনা আর স্মৃতি বেঁচে থাকে পরবর্তী চার বছর, কখনো কখনো সারাজীবন।

আগামী ম্যাচসমূহ

শনিবার ১১ জুলাই ২০২৬ [কোয়ার্টার ফাইনাল] রাত ১টা স্পেন – বেলজিয়াম সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। রোববার ১২ জুলাই ২০২৬ [কোয়ার্টার ফাইনাল] রাত ৩টা নরওয়ে – ইংল্যান্ড হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র।