প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, ২-০ অস্ট্রেলিয়া
প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের ‘বি’ গ্রুপের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। একটি গোল আসে আত্মঘাতী, আরেকটি করেন অ্যালেক্স ফ্রিম্যান।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ১১তম মিনিটেই নিজেদের ভুলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৬ গজ বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে বল নিজের জালেই জড়িয়ে দেন বার্জেস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স ফ্রিম্যান। ফ্রি-কিক থেকে সার্জিনিও ডেস্টের নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরের দিকে উঠে যায়, সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ সি: শনিবার ২০ জুন ২০২৬, ভোর ৪টা – স্কটল্যান্ড বনাম মরক্কো, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস
  • গ্রুপ সি: শনিবার ২০ জুন ২০২৬, সকাল ৬টা ৩০ মিনিট – ব্রাজিল বনাম হাইতি, লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া