ব্রাজিলের ম্যাচ শেষে অসুস্থ হয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী
ব্রাজিলের ম্যাচ শেষে অসুস্থ দুই শিক্ষার্থী হাসপাতালে

ব্রাজিলের ম্যাচ শেষে অসুস্থ দুই শিক্ষার্থী

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ শেষে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের পরিচয়

অসুস্থ শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক রাতুল এবং মাশরুফা শারমীন এ্যানি। তাদের মধ্যে রাতুল ব্রাজিল সমর্থক ও এ্যানি ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঘটনার বিবরণ

শিক্ষার্থীরা জানান, ব্রাজিলের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ কমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি পরপর পাঁচবার বমি করেন। পরে সহপাঠীরা তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে একই সময়ে অসুস্থ হয়ে পড়েন বিভাগের রাতুল। তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনিও সুস্থ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, “খেলা শেষ হওয়ার পর থেকেই এ্যানি খুব ভেঙে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমরা দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শেষে এখন দুজনই আগের চেয়ে অনেকটা সুস্থ।”

চিকিৎসকের তথ্য

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম সোমবার বিকেলে মুঠোফোনে জানান, “এরা দুজন পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আমরা দ্রুত তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছি।” বর্তমানে দুজনই শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ