পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত, একজনের লাশ উদ্ধার
পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তিকে এখনো উদ্ধার করা যায়নি।

নিহত শিক্ষার্থীদের পরিচয়

মারা যাওয়া দুজন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সদর উপজেলার সুবাগ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ছাড়া মহানন্দা নদীতে নিখোঁজ রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ-আজাইপুরের সাকিরুল ইসলাম (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাঈদ হাসান।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা একটার দিকে বিদ্যালয় ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামসংলগ্ন আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে বিকেল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে একই সময়ে সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন সাকিরুল ইসলাম। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ