কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায়। তবে চালকের সহকারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি জানান, সোনামসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় থাকায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ