খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ: ডেপুটি স্পিকার
খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তরুণদের মেধা ও সম্ভাবনার বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শুক্রবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত ‘বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন-২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব; যা একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে খেলাধুলার ভূমিকা

তিনি বলেন, বর্তমানে সারা বাংলাদেশ মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

বহুজাতিক ও বহুসাংস্কৃতিক বাংলাদেশে ক্রীড়ার গুরুত্ব

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ। গারো, হাজং, সাঁওতাল, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের তরুণরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে পারে। এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ ধরনের টুর্নামেন্ট আদিবাসী ও বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের জাতীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে।