ডেপুটি স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে ৫৫ প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ
ডেপুটি স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে ক্রীড়াসামগ্রী বিতরণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় ৫৫টি প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল ইসলাম রিপন, সদস্য শামীম আহমেদসহ উপজেলার ক্রীড়া প্রতিনিধি, বিভিন্ন ক্লাব ও স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শিক্ষাবিদের মতামত

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, “যে এলাকার যুবসমাজ সংস্কৃতি চর্চা ও খেলাধুলায় মগ্ন থাকবে, ওই এলাকা সব দিক দিয়েই উন্নত এলাকা হিসেবে খ্যাতি লাভ করবে। যুব সমাজকে সংস্কৃতি ও খেলাধুলায় মগ্ন রাখতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত জানান, ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে স্পিকার বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার নির্বাচিত ৫৫টি প্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া ক্লাব ও স্পোর্টিং ক্লাব এবং সংগঠকদের মাঝে বিতরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ