বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে স্পেন-বেলজিয়াম ১-১ গোলে বিরতি
স্পেন-বেলজিয়াম ১-১ গোলে বিরতি

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল স্প্যানিশরা। একাধিকবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না তারা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় স্পেন।

স্পেনের লিড ও বেলজিয়ামের সমতা

দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। এরপর ৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি–কিক পায় স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল শট সহজেই ঠেকিয়ে দেন কোর্তোয়া।

এরপর ৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে দুই দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ