বিশ্বকাপের শেষ ষোলোর মিশনে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে গেছে নরওয়ে। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে তারা।
নুসার দর্শনীয় গোল
ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলে এগিয়ে যায় নরওয়ে। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন নুসা। তার পর বলটি ডান পায়ে সেট করে বাঁকানো শটে পাঠান দূরের জালে। যা ছিল দর্শনীয় এক গোল। গোলটির অ্যাসিস্ট করেছিলেন ওডেগার্ড।
দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া
৪৩ মিনিটে অল্পের জন্য দ্বিতীয় গোলটি পায়নি নরওয়ে। বক্সের ভেতরে হেড করে বল নামিয়ে দিয়েছিলেন সরলথ। কয়েক গজ দূরে থাকা হাল্যান্ডের সামনে চলে আসে বলটি। কিন্তু তিনি জোরালো শট নিতে পারেননি। ওই মুহূর্তেই বল ক্লিয়ার করেন আগবাদু।



