মেরিনোর শেষ মুহূর্তের গোলে সেমিতে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স
মেরিনোর শেষ মুহূর্তের গোলে সেমিতে স্পেন

স্পেনের উদ্‌যাপনরয়টার্সপর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা শুরু করেছিলেন মিকেল মেরিনো। সেদিন বদলি নেমে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে স্পেনকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন মেরিনো। আজ একইভাবে শেষ মুহূর্তে বদলি নেমে গোল করে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেছেন তিনি।

মেরিনোর করা ৮৮ মিনিটের গোলেই শেষ পর্যন্ত বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। এর ফলে ১৬ বছর পর আরও সেমিফাইনালের টিকিট পেল দলটি। সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

ম্যাচের বিবরণ

লস অ্যাঞ্জেলেসে উপভোগ্য এক কোয়ার্টার ফাইনাল উপহার দিয়েছে দুই দল। তবে স্পেন ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। অপেক্ষাকৃত দাপুটে খেলেও জয়ের জন্য তাদের ধৈর্য ধরতে হয়েছে এবং শেষ পর্যন্ত বদলি নামা সেনে লামেন্সের একটি ভুলের অপেক্ষায় থাকতে হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিন ম্যাচের ৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়া কোর্তোয়ার বদলি হিসেবে মাঠে নামেন লামেন্স। এই সেই লামেন্সই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে করেছেন বড় ভুল, যা কাজে লাগিয়েছেন মেরিনো।

মেরিনোর ধারাবাহিকতা

বিষয়টি অবশ্য স্প্যানিশ ফরোয়ার্ডের জন্য নতুন কিছু নয়। আর্সেনালের হয়ে বারবার গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করেছেন তিনি, এখন জাতীয় দলের হয়েও সেটাই করে চলেছেন। এই বিশ্বকাপের নকআউট পর্বে টানা দ্বিতীয় ম্যাচে শেষ দিকে জয়সূচক গোল করলেন তিনি।

বিস্তারিত আসছে...

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ