নেইমারের বিদায়ে মাশরাফির আবেগঘন বার্তা, আনচেলত্তির কড়া সমালোচনা
নেইমারের বিদায়ে মাশরাফির আবেগঘন বার্তা

ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ের পর সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি কোচ কার্লো আনচেলত্তির কড়া সমালোচনা করে বলেছেন, বিশ্বমানের ফুটবলার নেইমারকে পুরো টুর্নামেন্টে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি।

ব্রাজিলের বিদায় ও নেইমারের সীমিত ভূমিকা

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারেস পেনাল্টি মিস করেন, যা পরে মাশুল দিতে হয় দলকে। নেইমারকে ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামানো হয়, কিন্তু তিনি ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি।

বিশ্বকাপজুড়েই নেইমারকে বেশির ভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে। প্রথম দুই গ্রুপ ম্যাচে তিনি মাঠে নামারই সুযোগ পাননি। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে খেলেন। শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে তাকে নামানো হয়নি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৬৮ মিনিটে বদলি হিসেবে নামান আনচেলত্তি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাশরাফির ফেসবুক পোস্ট

ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘শুধু নেইমারের জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে। হয়তো আর বিশ্বমঞ্চে দেখা হবে না তাকে। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিককে এভাবে বেঞ্চে বসে থাকতে দেখে খুবই বিরক্ত লেগেছে। একটু বেশি সময় পেলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারতো। বিদায় বেলায় কান্না দেখে খুব খারাপ লাগছিল। কী অসাধারণ একজন ড্রিবলার! কী অ্যাকুরিসি ছিল তার পায়ে! তার চেয়ে সহজভাবে কেউ পেনাল্টি মারতে পারে বলে মনে হয় না। ক্যারিয়ারটা কী দারুণ হতে পারতো। অথচ সেটার কাছাকাছিও যেতে পারলো না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেনাল্টি মিস ও ব্রাজিলের ভাগ্য

ব্রাজিলের বিদায়ে পেনাল্টি মিসকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। মাশরাফি এ প্রসঙ্গে লিখেছেন, ‘দুই দুটি পেনাল্টি পেয়েও হেরে গেল ব্রাজিল। বিগত চারটা বছর এই পেনাল্টি পেনাল্টি করে চিল্লাপাল্লা করে আজ সেই পেনাল্টিই কাল হয়ে দাঁড়াল। পেনাল্টি খেলারই অংশ, আবার মিস করাও খেলার অংশ; এটা ভুলে গেলে হয় না। এমন না যে, পেনাল্টি পেলেই কেউ বিশ্বকাপ জিতে যাবে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দুটি পেনাল্টি পেয়েছিল। তারপরও সহজ গোল মিস করে টাইব্রেকারে হেরেছে। যাক, কোনো ব্যাপার না। ব্রাজিল ভক্তদের জন্য রইলো সমবেদনা। হেক্সা হবেই, এবার হয়নি, তবে.....।’

আর্জেন্টিনা সমর্থকদের প্রতি বার্তা

নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দিয়ে মাশরাফি বলেন, ‘আমরা যারা আর্জেন্টিনা ভক্ত, তাদের কাছ থেকে মানসিক শক্তি নিতে পারো। কারণ, এই কষ্ট আমাদের থেকে আর কেউ ভালো জানে না। ৩৬টা বছর যেন তেন বিষয় না। আমি তো বলি পৃথিবীর সবচেয়ে সেরা সমর্থক একমাত্র আমরাই।’