ইতিহাসের ২ জুলাই: কাবা সংস্কার থেকে হ্যারি পটার প্রকাশ
ইতিহাসের ২ জুলাই: কাবা সংস্কার থেকে হ্যারি পটার

ইতিহাসের পাতায় ২ জুলাই: গুরুত্বপূর্ণ ঘটনাবলি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাবলি সময়ের পরিক্রমায় রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, অর্জন-ব্যর্থতা কিংবা মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই ইতিহাসে স্থান পায়। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় সেইসব স্মরণীয় দিনে। আজ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

প্রাচীন ও মধ্যযুগের ঘটনা

৬৮৪ খ্রিষ্টাব্দে পবিত্র কাবা ঘরের সংস্কার করা হয়। ৭১২ সালে মুহাম্মাদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন। ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন। ১৭৭৬ সালে মন্টিনেন্টাল কংগ্রেস আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে। ১৭৮১ সালে মহিশুরের হায়দার আলী ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন।

ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ঘটনা

১৮৮৯ সালে ব্রাজিলে রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৮৯০ সালে আফ্রিকায় ক্রীতদাস প্রথা বিলোপ ও মাদক ব্যবসা বন্ধের ব্যাপারে ব্রাসেলস চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৭ সালে আটলান্টিক অতিক্রমকারী প্রথম নারী বৈমানিক আমেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ হন। ১৯৬১ সালে আসামের ভাষা পরিষদ সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় ভাষা দাবি দিবস পালন করে। ১৯৬৪ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন নাগরিক অধিকার আইনে স্বাক্ষর করেন। ১৯৬৭ সালে আদমশুমারি জালিয়াতির বিরুদ্ধে আসামের দাবি সপ্তাহ ১২ দিন দীর্ঘায়িত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিমলা চুক্তি ও ভিয়েতনাম একীকরণ

১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন। ১৯৭৬ সালে দক্ষিণ ভিয়েতনাম ভেঙে যায় এবং সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম ঘোষণা করে। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গ ক্যাবিনেট দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত নেয়।

মিনা দুর্ঘটনা ও হ্যারি পটার

১৯৯০ সালে মক্কার মিনা সুড়ঙ্গ দুর্ঘটনায় ১৪১৬ জন হাজী মারা যান। ১৯৯৮ সালে যুক্তরাজ্যে জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের দ্বিতীয় বই 'হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস' প্রকাশিত হয়। ২০০৩ সালে নর্থইস্ট ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (নিপকো) টিপাইমুখ বাঁধ নির্মাণের দায়িত্ব পায়। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেয় যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিক্রমে সমকামিতা অপরাধ নয়।

জন্মদিন

১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া। ১৮৬২ - নোবেলজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী উইলিয়াম হেনরি ব্র্যাগ। ১৮৬৫ - আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার। ১৮৭৭ - নোবেল বিজয়ী সুইজারল্যান্ডীয় কবি ও চিত্রকর হেরমান হেস। ১৯০৬ - জার্মান-মার্কিন পদার্থবিজ্ঞানী হান্স আলব্রেশট বেটে। ১৯২২ - ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন। ১৯২৩ - নোবেল বিজয়ী পোলিশ কবি বিস্লাভা সিমবরস্কা। ১৯২৫ - কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী প্যাট্রিস লুমুম্বা। ১৯৯৬ - বাংলাদেশি সংগীতশিল্পী জেরিন তাসনিম নাওমি।

মৃত্যুবার্ষিকী

৯৩৬ - জার্মানির রাজা হেনরি দ্য ফাউলার। ১৫৬৬ - ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস। ১৫৯১ - ইতালীয় সংগীতজ্ঞ ভিনসেঞ্জো গ্যালিলি। ১৭৫৭ - বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা। ১৭৭৮ - দার্শনিক জঁ-জাক রুসো। ১৮৪৩ - হোমিওপ্যাথির উদ্ভাবক স্যামুয়েল হ্যানিম্যান। ১৮৮১ - মার্কিন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। ১৯১২ - ইংরেজ ক্রিকেটার টম রিচার্ডসন। ১৯২৯ - বাঙালি নাট্যকার অমৃতলাল বসু। ১৯৪৩ - অলিম্পিক স্বর্ণপদক জেতার অপরাধে নিহত ডাচ কোচ গেরিট ক্লীরকপার। ১৯৬১ - মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। ১৯৬৯ - নাট্য প্রযোজক প্রবোধচন্দ্র গুহ। ১৯৭৭ - রুশ সাহিত্যিক ভ্লাদিমির নাবোকভ। ১৯৮২ - তেলুগু কবি চেরাবাণ্ডা রাজু। ১৯৮৬ - ভারতের বিপ্লবী নিকুঞ্জ সেন। ১৯৯৪ - কলম্বিয়ার ফুটবলার এসকোবা নিহত। ১৯৯৯ - লেখক মারিও পুজো।

ছুটি ও অন্যান্য

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত হয়।